মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে: জোনায়েদ সাকি

জোনায়েদ সাকি বলেন, দক্ষ জনবল তৈরির মাধ্যমে আগামী ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ বাড়ানো যাবে।

৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে: জোনায়েদ সাকি

সরকারের দক্ষ জনবল তৈরির পরিকল্পনা বাস্তবায়ন হলে আগামী চার বছরে রেমিট্যান্স তিনগুণ বাড়ানো সম্ভব হবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। তিনি আজ সোমবার সকালে রাজধানীর নভোথিয়েটারে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে এসব কথা বলেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত বাংলাদেশ ফেয়ারে 'হিউম্যান ক্যাপিটাল ৪.০' শীর্ষক সেশনের আলোচনা সভায় প্রতিমন্ত্রী জানান, গত সাত মাসে পরিকল্পনা মন্ত্রণালয় সবগুলো মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় সৃষ্টি করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, প্রাতিষ্ঠানিক কাঠামোগত সংস্কার সরকারের সামনে বড় চ্যালেঞ্জ।

জোনায়েদ সাকি বলেন, 'প্রযুক্তিগত উন্নয়ন বা শিক্ষা প্রযুক্তি উপযোগী ও কর্মোপযোগী সহসাই করে ফেলা যাবে তা নয়। এর জন্য কাঠামোগত সংস্কার দরকার।' তিনি উল্লেখ করেন, তরুণদের কীভাবে যুক্ত করা যায় এবং প্রয়োজনীয় প্রশিক্ষক তৈরি করতে হবে, তা ভাবতে হবে।

তিনি আরও বলেন, 'আমাদের সম্পদের সীমাবদ্ধতা আছে। দক্ষতা বাড়াতে টিটিসিসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বরাদ্দে সরকার কাজ করছে। আগামী দুই বছরের মধ্যে সব উপজেলায় টিটিসি করবে সরকার।'

এ সময় ইউনিলিভার বাংলাদেশের হেড অব এইচআর দুরদানা কবির বলেন, 'পাঠ্যক্রম বা কারিকুলাম বর্তমান সময় অনুযায়ী কর্মোপযোগী করতে হবে।' তিনি তথ্যপ্রযুক্তি ব্যবহারের সক্ষমতা এবং দক্ষতা বৃদ্ধির জন্য বড় বড় মাল্টিন্যাশনাল ও করপোরেট হাউজগুলোর সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের সহযোগিতামূলক সম্পর্ক গড়ার ওপর গুরুত্ব দেন।

বিজ্ঞাপন