সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

শিক্ষায় অগ্রাধিকার দিয়ে মানবিক রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার

শিক্ষায় অগ্রাধিকার দিয়ে সামাজিক ও মানবিক রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার।

শিক্ষায় অগ্রাধিকার দিয়ে মানবিক রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার

শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে সামাজিক ও মানবিক রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার। খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা রোববার মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস, ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, অর্থের অভাবে কোনো শিক্ষার্থী যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে দরিদ্র ও অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, শিক্ষার মান উন্নত হলে দেশও এগিয়ে যাবে। আফরোজা খানম রিতা বলেন, 'বাংলাদেশের জনগণের জন্য শিক্ষার একটা পরিবেশ তৈরি করতে চাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী। যে শিক্ষার বিনিময়ে আমরা একটা সামাজিক, মানবিক এবং জবাবদিহীমূলক একটা সমাজ গড়তে পারব।'

বিজ্ঞাপন