শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

এসএসসি ও সমমানের পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ

এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ৪,৫৮৫ জন ফেল থেকে পাস করেছে।

এসএসসি ও সমমানের পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ

শিক্ষা মন্ত্রণালয় চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করেছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডে একযোগে এই ফল প্রকাশ করা হয়।

এ ফলাফলে দেখা যায়, দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেছে। নতুন করে জিপিএ-৫ অর্জন করেছে ৩ হাজার ৭৯ জন শিক্ষার্থী।

ফল বিশ্লেষণে দেখা যায়, সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি ফেল থেকে পাস করেছে ময়মনসিংহ শিক্ষা বোর্ড। এখানে মোট ১ হাজার ১৮০ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেছে।

ফেল থেকে পাসের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে দিনাজপুর বোর্ড, যেখানে ৮৬৭ শিক্ষার্থী ফেল থেকে পাস করেছে। তৃতীয় অবস্থানে যশোর বোর্ডে ৩৮০ জন ফেল থেকে পাস করেছে।

বিজ্ঞাপন