বুধবার, ১২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে প্রাণহানি ৫০ জনের বেশি কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতি কলম্বিয়ার উপকূলে ৭.৪ মাত্রার ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতি চীনে টাইফুন ডলফিনের আঘাতে এক মিলিয়ন মানুষকে সরানো হয়েছে তাতারস্তানে ইউক্রেনের ড্রোন হামলায় ১৩ জন নিহত রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশি নিহত মক্কা চুক্তির পরদিন সৌদিতে বিস্ফোরণ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ব্রিটিশ কলাম্বিয়ায় দাবানল: জরুরি অবস্থা জারি, হাজারো মানুষ নিরাপদ আশ্রয়ে কানাডার পশ্চিমাঞ্চলে দাবানল: ২০ হাজার মানুষ নিরাপদ স্থানে সরে গেছে থাইল্যান্ডে স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৯
শিক্ষা

এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন প্রক্রিয়া জানানো হল

২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন প্রক্রিয়া জানানো হল

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাশের হার ৬২.২৫ শতাংশ। এই পরীক্ষায় মোট ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

যেসব পরীক্ষার্থী তাদের প্রত্যাশিত ফল পাননি বা অকৃতকার্য হয়েছেন, তাদের জন্য ফল পুনর্নিরীক্ষণের সুযোগ দেওয়া হয়েছে। ফল পুনর্নিরীক্ষণের আবেদন ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট ২০২৬ পর্যন্ত করতে হবে।

প্রতি পত্রের জন্য আবেদন ফি ১৫০ টাকা নির্ধারিত হয়েছে। দ্বিপত্র বিশিষ্ট বিষয়গুলোর ক্ষেত্রে উভয় পত্রের জন্য আলাদাভাবে আবেদন করতে হবে।

ফি পরিশোধের জন্য বিকাশ, নগদ ও সোনালী সেবা ব্যবহার করা যাবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে শিক্ষার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট rescrutiny.eduboardresults.gov.bd-এ প্রবেশ করতে হবে।

প্রথমে শিক্ষার্থীদের রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং শিক্ষা বোর্ড নির্বাচন করে তথ্য পূরণ করতে হবে। পরবর্তী ধাপে একটি সক্রিয় মোবাইল ফোন নম্বর দিতে হবে, যেখানে পুনর্নিরীক্ষণের ফল এসএমএসের মাধ্যমে পাঠানো হবে।

শিক্ষার্থীরা যে বিষয়ে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে চান, সেগুলো নির্বাচন করে ফি পরিশোধ করতে হবে। আবেদন জমা দেওয়ার পর অতিরিক্ত বিষয় যুক্ত করার সুযোগ থাকবে, তবে ফি পরিশোধের পর নির্বাচিত বিষয় পরিবর্তন করা যাবে না।

বিজ্ঞাপন