মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

নাছিমা কাদির মোল্লা হাইস্কুলের এসএসসি ফলাফল: শতভাগ জিপিএ-৫

নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস এসএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ-৫ পেয়েছে।

নাছিমা কাদির মোল্লা হাইস্কুলের এসএসসি ফলাফল: শতভাগ জিপিএ-৫

নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস এসএসসি পরীক্ষায় আবারও অসাধারণ ফলাফল অর্জন করেছে। এবার ৩৮২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাসসহ ৩৮২ জনই জিপিএ–৫ পেয়েছে।

সোমবার বেলা ১২টায় অনলাইনে এসএসসির ফলাফল ঘোষণার পর প্রধান শিক্ষক মো. ইমন হোসেন এ তথ্য নিশ্চিত করেন। স্কুলের প্রতিষ্ঠাতা আবদুল কাদির মোল্লা ও মিসেস নাছিমা মোল্লা প্রতিষ্ঠানটির ধারাবাহিক সাফল্যে সন্তোষ প্রকাশ করেন।

নাছিমা কাদির মোল্লা হাইস্কুল ২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকে পিইসি, জেএসসি ও এসএসসিতে টানা শতভাগ পাসসহ ফলাফলের ভিত্তিতে দেশের সেরা অবস্থানে রয়েছে। এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ৩৭৬ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৬ জন শিক্ষার্থী অংশ নেয়।

গত বছর ৩২০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়েছিল। ২০২৪ সালে ২৯৪ জনের মধ্যে ২৯৩ জন এবং ২০২৩ সালে ২৭৮ জনের মধ্যে ২৭০ জন জিপিএ–৫ পেয়েছিল।

বিজ্ঞান বিভাগের জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থী মুশফিকুর হাসান সিয়াম জানান, “শিক্ষকদের কঠোর পরিশ্রমের ফলে আমরা সাফল্য অর্জন করেছি।” অন্য এক শিক্ষার্থী বলেন, “বিদ্যালয়ের চেয়ারম্যান স্যারের নির্দেশনায় শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের কারণেই এই ফলাফল সম্ভব হয়েছে।”

স্কুলের প্রতিষ্ঠাতা আবদুল কাদির মোল্লা বলেন, “আমরা মানসম্মত শিক্ষা প্রদানের অঙ্গীকার নিয়ে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছি।” তিনি আরও বলেন, “একটি শিক্ষা প্রতিষ্ঠানের সাফল্যের মূল কারণ হলো পরিচালনা পর্ষদ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সমন্বয়।”

বর্তমানে স্কুলটি ৫ হাজার ২০০ জন শিক্ষার্থী এবং ১৭৪ জন মেধাবী শিক্ষক-শিক্ষিকার তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।

বিজ্ঞাপন