মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

মেয়েরা এসএসসি পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ এ এগিয়ে

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় মেয়েরা পাসের হার ও জিপিএ-৫ এ এগিয়ে রয়েছে।

মেয়েরা এসএসসি পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ এ এগিয়ে

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় সাধারণ শিক্ষা বোর্ডের ফলাফল প্রকাশিত হয়েছে।

এ বছর মোট ছাত্রের তুলনায় ১ লাখ ৭ হাজার ৯৮২ জন বেশী ছাত্রী উত্তীর্ণ হয়েছে। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন সোমবার (১০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই ফলাফল উদ্বোধন করেন।

মেয়ে শিক্ষার্থীদের পাসের হার ৬৭.৯১ শতাংশ, যেখানে ছেলেদের পাশের হার ৫৯.৭৩ শতাংশ।

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ৫৮ হাজার ৭০৫ জন ছাত্রী এবং ৪৭ হাজার ৩০৪ জন ছাত্র রয়েছে।

এবার সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১৪ লাখ ৪ হাজার ৫৩৯ শিক্ষার্থী। এর মধ্যে উর্ত্তীর্ণ হয়েছে ৮ লাখ ৯৯ হাজার ৬১০ জন, এবং পাশের হার ৬৪.৫ শতাংশ।

বিজ্ঞাপন