সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্মূল্যায়নে পাস ৪৫৮৫ জন

এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্মূল্যায়নে পাস করেছেন ৪৫৮৫ জন পরীক্ষার্থী।

এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্মূল্যায়নে পাস ৪৫৮৫ জন

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষা ও পুনর্মূল্যায়নের ফলাফল প্রকাশিত হয়েছে। এই ফলাফলে ৫৬ হাজার ২৫৯ জন পরীক্ষার্থীর নম্বর পরিবর্তন হয়েছে।

আজ সোমবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফেল থেকে পাস করেছেন ৪ হাজার ৫৮৫ জন পরীক্ষার্থী।

প্রকাশিত ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেছেন মোট ৪ লাখ ২ হাজার ৫২ জন পরীক্ষার্থী। তাদের আবেদনের ভিত্তিতে মোট ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি স্ক্রিপ্ট পুনর্মূল্যায়ন করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৭ হাজার ৮৩৬ জনের গ্রেড পরিবর্তন হয়েছে এবং ৩ হাজার ৭৯ জন নতুন জিপিএ পেয়েছেন। পুনঃনিরীক্ষা ও পুনর্মূল্যায়নের পর উল্লেখযোগ্য সংখ্যক পরীক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে।

বিজ্ঞাপন