শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

৫১তম বিশেষ বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় ৫ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএসসি।

৫১তম বিশেষ বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৬ এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পিএসসি এ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি প্রকাশ করে।

এই পরীক্ষার মাধ্যমে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৪ হাজার ৭০০ জন সহকারী সার্জন এবং ৩০০ জন সহকারী ডেন্টাল সার্জন নিয়োগের পরিকল্পনা রয়েছে।

প্রার্থীরা এই পরীক্ষায় অংশ নিতে আগামী ১ অক্টোবর সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে।

বিজ্ঞাপন