দেশে সরকারি কর্ম কমিশন–পিএসসির মাধ্যমে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, নিয়োগ সম্পন্ন হলে চিকিৎসকের সংকট থাকবে না।
আজ বৃহস্পতিবার সকালে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী উল্লেখ করেন, ‘১৭ বছর ফ্যাসিস্ট সরকারের লুটপাট ও অব্যবস্থাপনায় স্বাস্থ্যখাত তলানিতে গিয়ে ঠেঁকেছে। বর্তমান বিএনপি সরকার সেগুলো সমস্যা সমাধান করার চেষ্টা করছে।’
মন্ত্রী আরও জানান, বগুড়াসহ সারাদেশে ২০টি আইসিইউ স্থাপন করা হবে। এর আগে, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ দিবস-২০২৬ উপলক্ষে সকালে জাতীয় পতাকা উত্তোলন, আনন্দ র্যালি এবং কেক কাটার আয়োজন করা হয়।
আলোচনায় প্রধান অতিথি হিসেবে যোগদান করে কলেজের কৃতি ও সাবেক শিক্ষার্থীদের সম্মাননা প্রদান ও চিকিৎসা কার্ড প্রদানের উদ্বোধন করেন তিনি।