রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

ব্রেস্ট ক্যান্সার সচেতনতা বাড়াতে চিকিৎসকদের ভূমিকা নিশ্চিতের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে চিকিৎসকদের ভূমিকা নিশ্চিত করতে স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশ।

ব্রেস্ট ক্যান্সার সচেতনতা বাড়াতে চিকিৎসকদের ভূমিকা নিশ্চিতের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন দেশে নারীদের মাঝে ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে সচেতনতা বাড়ানোর জন্য চিকিৎসকদের সর্বোচ্চ ভূমিকা রাখার নির্দেশ দিয়েছেন।

রোববার (১৮ অক্টোবর) সকালে রাজধানীর জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি হাসপাতালের মিলনায়তনে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে আয়োজিত আলোচনায় তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত বেশিরভাগ নারী প্রাথমিকভাবে স্বাস্থ্য পরীক্ষা করান না, যার ফলে রোগ নির্ণয়ে দেরি হয়ে যায়।

এসময় তিনি রোগীদের সচেতন হওয়ার পাশাপাশি সরকারিভাবে রোগ নির্ণয়ের জন্য ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করেন।

স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তাদের এই বিষয়ে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে।

বিজ্ঞাপন