শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

সরকার ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেবে জনবল সংকট কাটাতে

সরকার ১০ হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে জনবল সংকট কাটাতে।

সরকার ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেবে জনবল সংকট কাটাতে

জনবল সংকট মোকাবিলায় সরকার দ্রুত ১০ হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বৃহস্পতিবার এ তথ্য জানান।

তিনি বলেন, ইতোমধ্যে ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে এবং পরবর্তীতে আরও ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া নার্স, মেডিকেল টেকনোলজিস্ট ও স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগও নেওয়া হয়েছে।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মিল্টন হলে ‘ন্যাশনাল ভাস্কুলার ডে ২০২৬’ এবং ‘হেলথ জার্নালিজম ওয়ার্কশপ’ উপলক্ষে আয়োজিত গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এম এ মুহিত মন্তব্য করেন, চিকিৎসক, গণমাধ্যম ও প্রশাসনের মধ্যে পারস্পরিক আস্থা ও সমন্বয় ছাড়া স্বাস্থ্য খাতের কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়। তিনি বলেন, “দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ ও অব্যবস্থাপনার কারণে চিকিৎসক, সাংবাদিক ও প্রশাসনের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে।”

তিনি আরও বলেন, অভিযোগ প্রমাণের আগেই নেতিবাচক শিরোনাম দেওয়া হলে পেশাজীবীদের সম্মান ক্ষুণ্ন হয়। হাসপাতালের অভ্যন্তরীণ সমস্যা সমাধানে বৈঠক ও গঠনমূলক আলোচনাই কার্যকর।

ডিজিটাল সেবা প্রসঙ্গে তিনি জানান, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে পরীক্ষামূলকভাবে অনলাইন টিকিট ও সময় নির্ধারণ স্লট পদ্ধতি চালু করা হয়েছে। আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে আগারগাঁওয়ের আরও পাঁচ-ছয়টি বিশেষায়িত হাসপাতালে এই ডিজিটাল সেবা চালু হবে।

এছাড়া, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, বিগত সময়ে নির্মিত হয়ে পড়ে থাকা পরিত্যক্ত ট্রমা সেন্টার ও শিশু হাসপাতালগুলো চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন