শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

সাইবার হামলার কবলে ফিফা, ১২ গিগাবাইট তথ্য হাতিয়ে নেয়ার দাবি

ফিফা সাইবার হামলার শিকার, ১২ গিগাবাইট গোপন তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা।

সাইবার হামলার কবলে ফিফা, ১২ গিগাবাইট তথ্য হাতিয়ে নেয়ার দাবি

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সাইবার হামলার শিকার হয়েছে। হামলাকারীরা সংস্থাটির ব্যক্তিগত ও বাণিজ্যিক তথ্যে অননুমোদিত প্রবেশাধিকার পেয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ফিফা জানায়, তাদের প্রযুক্তিগত ব্যবস্থায় কোনো ত্রুটি ছিল না, বরং কর্মীদের পরিচয় ব্যবহার করে হ্যাকাররা গোপন তথ্যে প্রবেশ করেছে।

‘হ্যান্ডসাম বয় হ্যাকিং ক্লাব’ নামের একটি হ্যাকার গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। তারা দাবি করেছে, ফিফার ১২ গিগাবাইটের বেশি গোপন তথ্য হাতিয়ে নিয়েছে। তবে ফিফা এখনও নিশ্চিত করেনি কত পরিমাণ তথ্য হ্যাকারদের হাতে গেছে।

ফিফার এক মুখপাত্র জানান, অপরাধমূলক সাইবার হামলার শিকার হয়েছে সংস্থাটি এবং এর ফলে সীমিত পরিমাণ ব্যক্তিগত ও বাণিজ্যিক তথ্যে অননুমোদিত প্রবেশ ঘটেছে। সংস্থাটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে।

ফিফা জানিয়েছে, এই হামলার ফলে গোপনীয়তার গুরুতর লঙ্ঘন ঘটেছে, যা সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে। রয়টার্সের সূত্রে জানা যায়, ফিফার কাছে থাকা মোট তথ্যের দশমিক ১ শতাংশেরও কম এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফিফার ‘ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রকল্পের নথি হ্যাকারদের হাতে যায়নি বলে সূত্রটি জানিয়েছে। এই প্রকল্পের আওতায় বিশ্বকাপসহ বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য ২০ শতাংশ মালিকানা বিক্রির পরিকল্পনা ছিল। তবে ব্যাপক বিরোধিতার মুখে গত জুলাইয়ে পরিকল্পনাটি বাতিল করে ফিফা।

ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আগামী বছরের ১৮ মার্চ অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হিসেবে ফ্রান্সের ফিলিপ দিয়ালো ও জাপানের কোজো তাশিমার নাম আলোচনায় রয়েছে। সাইবার হামলার ঘটনার সঠিক সময় ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সংখ্যা সম্পর্কে ফিফা এখনও বিস্তারিত জানায়নি।

বিজ্ঞাপন