ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে বিয়ে বহির্ভূত সম্পর্ক জড়ানোর অভিযোগ উঠেছে। এই অভিযোগ উয়েফার সাধারণ সম্পাদক থাকাকালীন একটি নারী সহকর্মীর সঙ্গে তার কথিত সম্পর্কের বিষয়ে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারীকে উয়েফা থেকে ছয় অঙ্কের অর্থ দেওয়া হয়েছিল এবং পরে তাকে পদোন্নতিও দেওয়া হয়। এই অভিযোগ সম্পর্কে ইনফান্তিনো সরাসরি অস্বীকার করেছেন।
তার মুখপাত্র দাবি করেছেন যে, এই অভিযোগগুলো সম্পূর্ণ অসত্য ও মানহানিকর। উয়েফা কর্তৃপক্ষও জানিয়েছে, ওই নারীকে দেওয়া অর্থ সে সময়কার নিয়ম অনুযায়ী বৈধ ছিল এবং এর একটি অংশ তার এমবিএ কোর্সের ফি পরিশোধে ব্যবহার করা হয়।
বিশ্বকাপের বেসরকারি বিনিয়োগ পরিকল্পনা নিয়ে পদত্যাগের চাপের মধ্যে এই নতুন অভিযোগ ইনফান্তিনোর ওপর চাপ বাড়িয়েছে।