আজ শনিবার, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পেশাজীবীদের রাজনীতির কারণে দায়িত্বে বিঘ্ন কাম্য নয়।
প্রধানমন্ত্রী জানান, ‘চিকিৎসকদের কাছ থেকে মানুষ আরও দায়িত্বশীল আচরণ আশা করে। পেশাজীবীদের রাজনীতির কারণে দায়িত্বে বিঘ্ন কাম্য নয়।’ তিনি উল্লেখ করেন, চিকিৎসার জন্য মানুষ আর বিদেশমুখী হবে না।
চিকিৎসাখাতে বরাদ্দ সামনের বাজেটে আরও বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ই-হেলথ কার্ড দ্রুত চালু করতে সরকার কাজ করছে।’
তিনি আরও বলেন, ‘রাষ্ট্র ও প্রশাসনের ফ্যাসিবাদের দোসররা বসে নেই। একটি চক্র সুকৌশলে জ্বালানি ও বিদ্যুৎ খাত অস্থিতিশীল করতে সক্রিয়।’
অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে সংগঠনের পক্ষ থেকে চিকিৎসকদের বিভিন্ন দাবি তুলে ধরা হয়। বক্তারা বিগত দিনে গণতন্ত্র রক্ষায় চিকিৎসকদের রাজপথে অবদানের কথা তুলে ধরেন।