বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আশুলিয়ায় ভয়াবহ বিস্ফোরণ: সিলিন্ডার ছড়িয়ে আতঙ্কে স্থানীয়রা টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল টাইফুন দুজুয়ান: জাপানে মৃত্যু ও বন্যার সৃস্টি, ভ্রমণ অচল গাজায় ইসরায়েলি হামলায় শিশু সহ তিনজন নিহত ইসরায়েলি বাহিনীর অভিযানে ৫৩ ফিলিস্তিনি যুবক আটক আশুলিয়ায় বিস্ফোরণে ৭ প্রাণহানির পর প্রীতি গ্রুপের কারখানা বন্ধ আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে নিহত ৭, আহত ১৬ রাজধানীর ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইশায়াত অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন কুমিল্লায় নিখোঁজ অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার
রাজনীতি

রাজউক চেয়ারম্যানের মন্তব্য: ভবন নির্মাণে অনিয়মের দায় যৌথ প্রযোজনায়

রাজউক চেয়ারম্যান ভবন নির্মাণে অনিয়মের বিষয়টি যৌথ প্রযোজনায় ঘটছে বলে মন্তব্য করেছেন।

রাজউক চেয়ারম্যানের মন্তব্য: ভবন নির্মাণে অনিয়মের দায় যৌথ প্রযোজনায়

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউকের চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম জানিয়েছেন, ভবন নির্মাণে অনিয়ম রিহ্যাব, রাজউক এবং ভবন মালিকদের যৌথ প্রযোজনায় ঘটে। আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন-ডুরা আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

রাজউক চেয়ারম্যান বলেন, ‘যখন থেকে ভবন নির্মাণ শুরু হয়েছে, তখন থেকেই রাজউকে অনিয়ম চলছে। রিহ্যাব, রাজউক ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় হয় এসব অনিয়ম।’ তিনি আরও জানান, অনিয়মের সঙ্গে জড়িত অনেককে সরানো হয়েছে, তবে সবকে সরিয়ে দিলে কাজ চালানো সম্ভব হবে না।

তিনি বলেন, ‘আমরা দেখছি একজন ডিজাইনার ইঞ্জিনিয়ার মাসে ১০টি ডিজাইনে সই করছেন, অথচ মাসে একটাও করতে পারার কথা নয়। এর মানে তারা ডিজাইন করছেন না, শুধু সই করছেন।’ ভবনের ডিজাইন বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রকৌশলীদেরও দায়ী করার পাশাপাশি আইনের আওতায় আনার পরিকল্পনার কথা জানান তিনি।

আলোচনা সভায় ভূমিকম্প ঝুঁকির বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘ভূমিকম্প নিয়ে অনেক আলোচনা হলেও ঢাকার ভূমিকম্প প্রবণ এলাকা নিয়ে যথাযথ গবেষণা করা হয়নি।’

বিজ্ঞাপন