হামের উপসর্গ নিয়ে শনিবার ৩ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৮৯ জনে।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৫ জন রোগী। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় ৯৫০ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং হাম শনাক্ত হয়েছে ৮৫ জনের।
সারা দেশে মোট হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৫৭ জন। এ ছাড়া, হামের উপসর্গ পাওয়া গেছে ২ লাখ ১১ হাজার ৯৯০ জনের শরীরে।
এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৮৮ হাজার ৪৫২ জন। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরেছে ১ লাখ ৮০ হাজার ৮৪৮ জন।