ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৭ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে ৩৪২ জনে পৌঁছেছে।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৭২ রোগী। চলতি বছর ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ১০ হাজার ৩১২ জন।
ঢাকা বিভাগে একদিনে সবচেয়ে বেশি ৮৬৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ১৯৯, চট্টগ্রামে ২৬০, খুলনায় ২৩৩, ময়মনসিংহে ৬৭, রাজশাহীতে ১৭৬, রংপুরে ৫৯ এবং সিলেটে ১৩ জন আক্রান্ত হয়েছেন।