শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

হামের উপসর্গে মৃত্যু ১২শ ছুঁইছুঁই, শনাক্ত ২৩ হাজারের বেশি

হামের উপসর্গে ৩ জনের মৃত্যু, মোট মৃত্যু ১,১৮৯ জন। শনাক্ত ২৩,০৫৭ জন।

হামের উপসর্গে মৃত্যু ১২শ ছুঁইছুঁই, শনাক্ত ২৩ হাজারের বেশি

দেশে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে মোট ১,১৮৯ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য অনুযায়ী, নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১,০৮৫ জন মারা গেছেন। শনিবার (১৭ অক্টোবর) প্রকাশিত এক বার্তায় এই তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় হাম শনাক্ত হয়েছে ৮৫ জনের। নতুন করে ৯৫০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে।

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ২৩,০৫৭ জনের হাম শনাক্ত হয়েছে। এদিকে, মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,১১,৯৯০ জন।

বিজ্ঞাপন