ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৪ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৩৫ জনে।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছর ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮ হাজার ৪৪০ জন।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৮১ রোগী। ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৪১০ জন আক্রান্ত হয়েছেন।
অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ১২৭, চট্টগ্রামে ২৪২, খুলনায় ১৪০, ময়মনসিংহে ৯২, রাজশাহীতে ৯৯ এবং রংপুরে ৭১ জন আক্রান্ত হয়েছেন।