শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

ডেঙ্গুর কারণে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১,১৮১ নতুন রোগী ভর্তি

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু, নতুন রোগী ভর্তি ১,১৮১ জন।

ডেঙ্গুর কারণে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১,১৮১ নতুন রোগী ভর্তি

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মোট ৩৩৫ জনের মৃত্যু হলো।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ১৮১ জন ডেঙ্গু রোগী। ফলে চলতি বছরে হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ আট হাজার ৪৪০ জন।

হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে এক লাখ দুই হাজার ২১০ জন ইতোমধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু সংক্রান্ত প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন