দেশে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে এই মৃত্যুর ঘটনা ঘটে।
স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই সময়ে হাম শনাক্ত হয়েছে ৮৬ জনের এবং ১ হাজার ৩০৬ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ৯ হাজার ৮৭৬ জন শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২২ হাজার ৯২৬ জনের।
এই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৭৭ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ১০৪ জনের।
এছাড়া, হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮৬ হাজার ৫৮৩ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ১ লাখ ৭৮ হাজার ৮৬৯ জন।