শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৮১

হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ১১৮১ জন।

হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৮১

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৮১ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৯২ জন রোগী। তাদের মধ্যে ১ হাজার ৩০৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ ছাড়া হাম শনাক্ত হয়েছে ৮৬ জনের।

এখন পর্যন্ত সারা দেশে মোট হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ৯২৬ জন। হামের উপসর্গ পাওয়া গেছে ২ লাখ ৯ হাজার ৮৭৬ জনের শরীরে।

হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ১ লাখ ৮৬ হাজার ৫৮৩ জন চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে হাসপাতাল ছেড়ে গেছে ১ লাখ ৭৮ হাজার ৮৬৯ জন।

বিজ্ঞাপন