শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

ডেঙ্গুতে দেশে আরও ১০ জনের মৃত্যু, আক্রান্ত ১,৯৪৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে।

ডেঙ্গুতে দেশে আরও ১০ জনের মৃত্যু, আক্রান্ত ১,৯৪৩

দেশে মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০ জনের মধ্যে ঢাকায় আটজন এবং চট্টগ্রামে দুজন রয়েছেন। মৃতদের বয়স ৫ বছর থেকে ৭৫ বছর পর্যন্ত।

এ বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৩৩১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে। একই সময়ে, হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন এক লাখের বেশি মানুষ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১,৯৪৩ জন।

বিজ্ঞাপন