শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

হামের উপসর্গে একদিনে ৫ শিশুর মৃত্যু, প্রাণহানি ১১৮৬

হামের উপসর্গে একদিনে ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৮৬ জন।

হামের উপসর্গে একদিনে ৫ শিশুর মৃত্যু, প্রাণহানি ১১৮৬

হামের উপসর্গ নিয়ে শুক্রবার ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৮৬ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২১০ জন রোগী। এ সময়ে ১ হাজার ১৬৪ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।

হাম শনাক্ত হয়েছে ৪৬ জনের। এর ফলে দেশে মোট হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ৯৭২ জন।

এছাড়া, উপসর্গ পাওয়া গেছে ২ লাখ ১১ হাজার ৪০ জনের শরীরে। বর্তমানে ১ লাখ ৮৭ হাজার ৬১৫ জন হাসপাতালে ভর্তি রয়েছেন, যাদের মধ্যে হাসপাতাল ছেড়ে গেছে ১ লাখ ৮০ হাজার ২ জন।

বিজ্ঞাপন