হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু হয়েছে, ফলে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৮৩১ জনে। এর মধ্যে ৭৩৫ জনের মৃত্যু হামের উপসর্গে এবং ৯৬ জন হামে আক্রান্ত হয়ে মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে জানানো হয়েছে, বুধবার ঢাকা বিভাগে হামে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে, এবং চট্টগ্রাম বিভাগে হামের উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে হাম ও হামের উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা ১,০৭৫। নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৭৯ জনের শরীরে, যার ফলে মোট আক্রান্তের সংখ্যা ১৫,৭৩৯ জনে পৌঁছেছে।
হামের উপসর্গ পাওয়া গেছে ৯৯৬ জনের শরীরে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ১,২৬,৫৪০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে বর্তমানে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১,০৯,৩৬৬ জন। এর মধ্যে ১,০৫,১৯৮ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।