রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

বরিশালে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে, ৫২২ রোগী হাসপাতালে ভর্তি

বরিশালে ডায়রিয়ার প্রকোপ বেড়ে যাওয়ায় ৫২২ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

বরিশালে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে, ৫২২ রোগী হাসপাতালে ভর্তি

বরিশালে গত ২৬ দিনে ডায়রিয়ার প্রকোপ হঠাৎ করে বেড়ে গেছে। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বরিশাল জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছে শিশুসহ ৫২২ জন রোগী।

চিকিৎসকরা জানিয়েছেন, বিশুদ্ধ পানি পান না করার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বর্তমানে ডায়রিয়া ওয়ার্ডে পর্যাপ্ত বেড না থাকায় রোগীরা বিপাকে পড়েছেন। প্রতিদিন গড়ে ২৫ থেকে ৩০ জন রোগী ভর্তি হচ্ছেন।

বরিশাল জেনারেল হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ মো. ইকবাল হোসেন বলেন, “সবাইকে বিশুদ্ধ পানি পান করতে হবে। খাবারের ব্যাপারে সচেতন থাকতে হবে।”

ডায়রিয়া ওয়ার্ডে শয্যা সংখ্যা মাত্র চারটি, তবে অতিরিক্ত রোগীর চাপ সামলাতে আরও ৮টি বেড সংযুক্ত করা হয়েছে।

হাসপাতালের সহযোগী অধ্যাপক মো. আশিকুর রহমান বলেন, “শয্যা সংকট থাকলেও পর্যাপ্ত ওষুধ ও স্যালাইন মজুত রয়েছে।”

এ বছর জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ডায়রিয়া আক্রান্ত হয়ে বরিশাল জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৩ হাজার ৬৮ জন রোগী।

বিজ্ঞাপন