সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

২৪ ঘণ্টায় হামের উপসর্গে মৃত্যু বেড়ে ৮২৮

হামের উপসর্গে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৮২৮ জনে, নতুন আক্রান্ত ৯০৪ জন।

২৪ ঘণ্টায় হামের উপসর্গে মৃত্যু বেড়ে ৮২৮

দেশে ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮২৮ জন।

মঙ্গলবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৯০৪ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এই সময়ে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে, হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে, যা উদ্বেগজনক।

বিজ্ঞাপন