হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৪২ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৪১২ জন। ২৪ ঘণ্টায় ১ হাজার ৩২২ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং ৯০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
দেশব্যাপী হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৬৩১ জনে। উপসর্গ দেখা দিয়েছে ২ লাখ ২৫ হাজার ১০৬ জনের শরীরে।
এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ৩১৯ জন, এর মধ্যে হাসপাতাল ছেড়ে গেছে ১ লাখ ৯২ হাজার ১৭৮ জন।