বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডব, সতর্কতা জারি সুদানের ন্যালে ড্রোন হামলায় ২১ নিহত, ৪০ আহত ঘূর্ণিঝড় অর্ণব: অতি প্রবল অবস্থায় পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় নিহত ৫, আহত ৪ সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ফ্রান্সে জাতিগত হামলায় নিহত ১, আহত ৫, মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা বাড়ছে জর্ডানে গির্জায় সন্ত্রাসী হামলায় ৭ জন নিহত, ৩ দিনের রাষ্ট্রীয় শোক পাবনায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসা পরিচালক আটক তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্পে ১৮ জনের মৃত্যু ৭ মাত্রার ভূমিকম্পে তিব্বতে ১৬ জনের মৃত্যু, জরুরি অবস্থা জারি
স্বাস্থ্য

ভারতে ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বাংলাদেশে বৃষ্টির পূর্বাভাস

ভারতে ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বাংলাদেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

ভারতে ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বাংলাদেশে বৃষ্টির পূর্বাভাস

ভারতে ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বাংলাদেশে কয়েকটি অঞ্চলে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়া অফিসের আজকের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকাসহ আট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে উল্লেখ করা হয়েছে। আজ সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এদিকে, পাবনা, সিরাজগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, ফেণী, লক্ষ্মীপুর, ভোলা ও বরিশাল জেলাসহ ঢাকা, খুলনা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা কমতে পারে।

ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে অতি প্রবল ঘূর্ণিঝড় অর্ণব বুধবার ভোরে স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া শুরু করে। ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টির প্রভাব আরও কয়েক ঘণ্টা থাকতে পারে।

বিজ্ঞাপন