ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, বুধবার (২৮ অক্টোবর) ভোররাতে ঘূর্ণিঝড় অর্ণব উপকূলে আঘাত হানতে পারে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) প্রকাশিত এক আবহাওয়া বার্তায় বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশের বাপাতলা ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী উপকূল অতিক্রম করবে। এটি রাত ২টা থেকে ৪টার মধ্যে ঘটতে পারে।
বর্তমানে ঘূর্ণিঝড়টি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে। আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ছয় ঘণ্টায় এটি ঘণ্টায় ১৮ কিলোমিটার বেগে পশ্চিম থেকে উত্তর-পশ্চিম দিকে সরে গেছে।