বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডব, সতর্কতা জারি সুদানের ন্যালে ড্রোন হামলায় ২১ নিহত, ৪০ আহত ঘূর্ণিঝড় অর্ণব: অতি প্রবল অবস্থায় পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় নিহত ৫, আহত ৪ সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ফ্রান্সে জাতিগত হামলায় নিহত ১, আহত ৫, মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা বাড়ছে জর্ডানে গির্জায় সন্ত্রাসী হামলায় ৭ জন নিহত, ৩ দিনের রাষ্ট্রীয় শোক পাবনায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসা পরিচালক আটক তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্পে ১৮ জনের মৃত্যু ৭ মাত্রার ভূমিকম্পে তিব্বতে ১৬ জনের মৃত্যু, জরুরি অবস্থা জারি
স্বাস্থ্য

রাজধানীতে বৃষ্টির পূর্বাভাস, আবহাওয়া কেমন থাকবে

রাজধানী ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রাজধানীতে বৃষ্টির পূর্বাভাস, আবহাওয়া কেমন থাকবে

রাজধানী ঢাকায় সকালে রোদের দেখা মিললেও মেঘের আনাগোনা অব্যাহত রয়েছে। বর্তমানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং আজ আরও অনেকক্ষণ বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদফতর জানায়, ঢাকার আশপাশের এলাকায় সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার (২৭ জুলাই) দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আকাশ মেঘলা থাকার পাশাপাশি বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কাও রয়েছে।

এদিকে, দুপুর ১২টায় ঢাকায় তাপমাত্রা ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ৭০ শতাংশ ছিল বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বিজ্ঞাপন