হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট প্রাণহানি বেড়ে ৮২০ জনে দাঁড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে হামের উপসর্গ নিয়ে ৪ জন মারা গেছেন। নতুন করে হাম ও উপসর্গের রোগী ১ হাজার ১৬০ জন শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৭০ জনের শরীরে, ফলে মোট হাম আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৪৪২ জনে পৌঁছেছে। এছাড়া হামের উপসর্গ দেখা গেছে ৯৯০ জনের শরীরে।
১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ১ লাখ ২৩ হাজার ৭৫৩ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬ হাজার ২৩৯ জন। এর মধ্যে ১ লাখ ২ হাজার ৪০০ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।