রবিবার, ২৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

হামের উপসর্গে ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৮১৬

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৮১৬।

হামের উপসর্গে ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৮১৬

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৬ জনের মৃত্যু হয়েছে, ফলে হাম ও হামের উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৮১৬ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যু ঘটেনি। তবে হামের উপসর্গ নিয়ে ৬ জন মারা গেছেন। নতুন করে হাম ও উপসর্গের রোগী শনাক্ত হয়েছে ৬৯১ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৭৮ জনের শরীরে, ফলে মোট আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ২৭২ জনে পৌঁছেছে। এছাড়া হামের উপসর্গ পাওয়া গেছে ৬১৩ জনের শরীরে।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ১ লাখ ২২ হাজার ৭৬৩ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৫ হাজার ২৯৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ১ হাজার ৫৩৫ জন।

বিজ্ঞাপন