বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় দেশে হামের কারণে মৃত্যুর সংখ্যা ৮১০-এ পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, এই ৮১০ মৃত্যুর মধ্যে ৯৫ জন নিশ্চিতভাবে হামে এবং ৭১৫ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৩৭ জন। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ১৯৪ জন।
হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগীর সংখ্যা ১ লাখ ২২ হাজার ১৫০ জন, যাদের মধ্যে ১ লাখ ৪ হাজার ৭১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১ হাজার ৫৬ জন।