শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

ঢাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা বাড়বে

ঢাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

ঢাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা বাড়বে

ঢাকা ও আশপাশের এলাকায় আজ দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে জানানো হয়, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, আকাশ মেঘলা অথবা অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ঢাকা ও আশপাশের এলাকায় ৩০ মিলিমিটার বৃষ্টি ঝরেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বিজ্ঞাপন