শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
ব্রেকিং
হরমুজ প্রণালিতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা, লারাক দ্বীপ কেঁপে ওঠে আসামে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু, ৫ লাখ ক্ষতিগ্রস্ত হরমুজ প্রণালীতে ট্যাঙ্কারে আগুন, যুক্তরাষ্ট্র-ইরান সংঘর্ষ অব্যাহত মাদারীপুরে ৭ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক ইরানে মার্কিন হামলা, কুয়েতে পাল্টা হামলার দাবি ইরানের ইরানে মার্কিন হামলা অব্যাহত, কুয়েতে পাল্টা হামলার দাবি ইরানের গায়ানায় ফেরি দুর্ঘটনায় ২৭টি মৃতদেহ উদ্ধার গায়ানায় ফেরি ডুবির ঘটনায় ৬৬ যাত্রী নিখোঁজ, প্রাণহানির শঙ্কা হরমুজে যুক্তরাষ্ট্রের হামলা, টানা ৯ রাতের উত্তেজনা অব্যাহত হরমুজে উত্তেজনা বৃদ্ধি: ইরানে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলা
স্বাস্থ্য

আগামী ৫ দিন ৩ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস

আগামী পাঁচ দিন খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আগামী ৫ দিন ৩ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস

আগামী পাঁচ দিন খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার দুপুরে আবহাওয়া অফিস এই তথ্য জানিয়েছে।

আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ জানান, দেশের এই তিন বিভাগে স্বাভাবিক বৃষ্টিপাতের পাশাপাশি কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কক্সবাজারের টেকনাফসহ কিছু অঞ্চলে এই ধরনের বৃষ্টি হতে পারে।

এছাড়া, দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানান, টানা বৃষ্টি হলেও বর্তমানে দেশের কোথাও বন্যার সম্ভাবনা নেই।

দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি নদ-নদীর পানি কিছুটা বাড়লেও বিপৎসীমা পার হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাস কেন্দ্র।

বিজ্ঞাপন