বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
নেভাডায় দাবানলে ৪২ হাজার মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে হাইতিতে সন্ত্রাসী হামলায় নিহত ৪৭, আহত ২২ গাজায় ইসরায়েলি হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৪২২ মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলায় ডিএনএ পরীক্ষায় প্রমাণিত শিশুর জৈবিক বাবা গিনিতে ময়লার ভাগাড় ধসে নিহত ৩০, আহত ২২ রংপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় ৪ জন খুন, দুই যুবক গ্রেপ্তার মাদক সেবনে বাধা দেওয়ায় শিক্ষক ও তার পরিবারের ৪ জনকে হত্যা যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ৭, দুই পুলিশ কর্মকর্তা অন্তর্ভুক্ত যুক্তরাজ্যে পুলিশের গাড়িতে অন্য গাড়ির ধাক্কা, নিহত ৭ সিলেটে তেলবাহী ট্যাঙ্কারের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
স্বাস্থ্য

দেশে দীর্ঘস্থায়ী বন্যার শঙ্কা নেই, বৃষ্টি কমছে

দেশে দীর্ঘস্থায়ী বন্যার শঙ্কা নেই, বৃষ্টি কমছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

দেশে দীর্ঘস্থায়ী বন্যার শঙ্কা নেই, বৃষ্টি কমছে

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। তবে বৃষ্টিপাতের পরিমাণ কমতে শুরু করেছে। এর ফলে আকস্মিক বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র।

বন্যা পূর্বাভাস কেন্দ্রের উপ-বিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতীম বড়ুয়া বলেন, ‘বৃষ্টি কমার সাথে সাথে সাঙ্গু, মাতামুহুরি, খোয়াই এবং কুশিয়ারার পানি কমতে শুরু করেছে। এতে দীর্ঘস্থায়ী বন্যার শঙ্কা দেখছে না বন্যা পূর্বাভাস কেন্দ্র। রোববার থেকে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হবে।’

তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে সারা দেশে বিপর্যয় দেখা দিয়েছে। বিশেষ করে চট্টগ্রামের পরিস্থিতি সবচেয়ে বেশি বিপর্যস্ত। শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের পতেঙ্গায় ২১১ মিলিমিটার এবং আমবাগানে ১৫৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যদিও আগের দিনের তুলনায় বৃষ্টির পরিমাণ অর্ধেকে নেমেছে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ জানিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বৃষ্টি পরিস্থিতি স্বাভাবিক হবে। আগামী রোববার পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকলেও এরপর ধীরে ধীরে কমতে পারে।

এদিকে, রাজধানীতে গত তিন দিন থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বৃষ্টির কারণে ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিজ্ঞাপন