সোমবার, ২৭ জুলাই, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় মৃত্যু ৬ শিশুর

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬ শিশুর। মোট মৃতের সংখ্যা ৮১৬।

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় মৃত্যু ৬ শিশুর

দেশে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গে মারা গেছে ৭২১ জন এবং নিশ্চিত হামে ৯৫ জন। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮১৬।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৬৯১ শিশু। তবে এই সময়ে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

বিজ্ঞাপন