হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২২৭ জনে।
রোববার প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৫৬ জন। ২৪ ঘণ্টায় ১ হাজার ২৮০ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
এছাড়া, হাম শনাক্ত হয়েছে ৭৬ জনের। ফলে দেশে মোট হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৪০০ জন।
হামের উপসর্গ পাওয়া গেছে ২ লাখ ২১ হাজার ১৬৪ জনের শরীরে। বর্তমানে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৯৬ হাজার ৭০৩ জন। হাসপাতাল ছেড়ে গেছে ১ লাখ ৮৮ হাজার ৬৭৪ জন।