শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা

বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার সম্ভাবনা রয়েছে।

বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি বর্তমানে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

বিডব্লিউওটির পূর্বাভাস অনুযায়ী, আগামী ৬ থেকে ১২ ঘণ্টার মধ্যে লঘুচাপটি নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে এটি গভীর নিম্নচাপে রূপ নেবে এবং পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বর্তমানে সিস্টেমটির কেন্দ্র থেকে ১০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বাতাসের সর্বোচ্চ গড় গতিবেগ ঘণ্টায় ৩৫ কিলোমিটার, এবং দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৪৫ কিলোমিটার পর্যন্ত উঠছে। এই কারণে মধ্য বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় সাগর উত্তাল হয়ে উঠছে।

বিডব্লিউওটি জানিয়েছে, বাংলাদেশের সমুদ্রবন্দরগুলোতে এখনো কোনো সতর্কসংকেত জারি করা হয়নি। তবে পরিস্থিতির পরিবর্তন হলে দ্রুত সতর্কসংকেত জারি হতে পারে। মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে গভীর সাগরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, লঘুচাপটি আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টা দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হতে পারে এবং পরে শক্তি সঞ্চয় করে ধীরে ধীরে পশ্চিম দিকে মোড় নিতে পারে।

লঘুচাপটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে, তবে ঘূর্ণিঝড়টির শক্তি কতটা হবে তা এখনো নিশ্চিত নয়। বিডব্লিউওটির তথ্য অনুযায়ী, সম্ভাব্য ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলে সরাসরি আঘাত হানার আশঙ্কা বর্তমানে নেই।

ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার পর এটি আগামী ২৮ অক্টোবর ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ অথবা দক্ষিণ ওডিশা উপকূল অতিক্রম করতে পারে।

বিজ্ঞাপন