ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ শুক্রবার ২৪ ঘণ্টায় এই মৃত্যুর খবর প্রকাশ করা হয়। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি হলো ৩৭১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরে ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৯ হাজার ৮০১ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ১ হাজার ২৯৯ রোগী।
ঢাকা বিভাগে ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৫২১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ১৫৯, চট্টগ্রামে ২১৯, খুলনায় ১৪৭, ময়মনসিংহে ১০০, রাজশাহীতে ১১৩, রংপুরে ৩৮ এবং সিলেটে ২ জন আক্রান্ত হয়েছেন।