গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন অনুযায়ী, এডিস মশাবাহিত এই রোগে মোট প্রাণহানি ৩৭১ জনে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ে নতুন করে ১ হাজার ২৯৯ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ১ লাখ ১৯ হাজার ৮০১ জন।
হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১৩ হাজার ৪০৭ জন। স্বাস্থ্য অধিদফতর নিয়মিতভাবে ডেঙ্গুর পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে।