শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

হামের উপসর্গে দেশে ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১,০৬৫

হামের উপসর্গ নিয়ে দেশে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, শনাক্ত নতুন রোগী ১,০৬৫।

হামের উপসর্গে দেশে ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১,০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টার মধ্যে এই মৃত্যুর ঘটনা ঘটে।

স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একই সময়ে সারাদেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৬৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এছাড়া ৫১ জনের মধ্যে নিশ্চিত হামের উপস্থিতি পাওয়া গেছে।

এখন পর্যন্ত চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামজনিত মৃত্যুর সংখ্যা ১ হাজার ১১৮ জনে পৌঁছেছে। এর মধ্যে ১০৪ জন নিশ্চিতভাবে হাম রোগে মারা গেছেন।

মোট মিলিয়ে হাম ও হামের উপসর্গে মারা যাওয়া ব্যক্তির সংখ্যা ১ হাজার ২২২ জন।

এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১৯ হাজার ৮৮৪ জনে। নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৩ হাজার ৩২৪ জন।

বিজ্ঞাপন