শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বাংলাদেশের ৭ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার (কিমি) বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে, বৃষ্টি বা বজ্রবৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

বুধবার (২২ জুলাই) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদফতরের দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

এ কারণে বিকেল পৌনে ৪টা থেকে রাত ১টা পর্যন্ত এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদফতর সতর্কবার্তায় উল্লেখ করেছে যে, এই সময়ের মধ্যে ঝড়ো হাওয়া ও বৃষ্টির কারণে নৌ চলাচলে অসুবিধা হতে পারে।

বিজ্ঞাপন