শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, মোট ৮২৫ জনের প্রাণহানি

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৮২৫ জনে পৌঁছেছে।

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, মোট ৮২৫ জনের প্রাণহানি

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গে প্রাণহানি বেড়ে ৮২৫ জনে দাঁড়িয়েছে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি, তবে হামের উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে।

নতুন করে হাম ও উপসর্গের রোগী ১ হাজার ১০৫ জন শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১১৩ জনের শরীরে, ফলে মোট হাম আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৫৫৫ জনে পৌঁছেছে।

এছাড়া, হামের উপসর্গ পাওয়া গেছে ৯৯২ জনের শরীরে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ১ লাখ ২৪ হাজার ৭৪৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭ হাজার ৬৫৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৩ হাজার ৪৬৭ জন।

বিজ্ঞাপন