সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, এ সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১২ জন রোগী।
মঙ্গলবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ১৫৬ জন।
জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ হাজার ৫২ জন। চলতি বছরে মোট মৃত্যুর সংখ্যা ৪৭ জন, যার মধ্যে জুলাই মাসে ২৯ জন মারা গেছেন।
মৃত্যুর অন্যান্য মাসের পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারিতে দুইজন, ফেব্রুয়ারিতে দুইজন, মে মাসে একজন এবং জুন মাসে ১৩ জনের মৃত্যু হয়েছে।