মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

হেপাটাইটিসে প্রতিবছর ২২ হাজার প্রাণহানি, সচেতনতার আহ্বান

হেপাটাইটিসে প্রতিবছর ২২ হাজার মানুষের মৃত্যু, সচেতনতা বাড়ানোর আহ্বান বিশেষজ্ঞদের।

হেপাটাইটিসে প্রতিবছর ২২ হাজার প্রাণহানি, সচেতনতার আহ্বান

হেপাটাইটিস ও এর সংশ্লিষ্ট জটিলতায় বাংলাদেশে প্রতিবছর প্রায় ২২ হাজার মানুষের মৃত্যু হয়। বিশেষজ্ঞদের মতে, এই রোগে আক্রান্ত অনেকেই শুরুতে এ বিষয়ে জানেন না, যা তাদের জীবনকে ঝুঁকিতে ফেলে।

বিশ্ব হেপাটাইটিস দিবসের অনুষ্ঠানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হেপাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, "নিরাপদ খাদ্যাভ্যাস ও নিয়ন্ত্রিত জীবনযাপন জরুরি।" তিনি জানান, প্রাথমিক পর্যায়ে হেপাটাইটিসের বিশেষ কোন লক্ষ্মণ প্রকাশ পায় না, ফলে সচেতনতা বাড়ানো প্রয়োজন।

ডা. মাহমুদ আরও বলেন, "সময়মতো টিকা নেওয়া, নিয়মিত পরীক্ষা এবং বৈজ্ঞানিক চিকিৎসার মাধ্যমে হেপাটাইটিস প্রতিরোধ সম্ভব।" তিনি হেপাটাইটিস বি এবং সি ভাইরাসের সংক্রমণের বৃদ্ধির বিষয়েও সতর্ক করেন এবং এ বিষয়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন