শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

অক্টোবরে অস্বাভাবিক গরম ও আদ্রতা, শীত আসবে নভেম্বরের শেষে

অক্টোবরে বাতাসে অস্বাভাবিক আদ্রতা ও রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে।

অক্টোবরে অস্বাভাবিক গরম ও আদ্রতা, শীত আসবে নভেম্বরের শেষে

বাতাসে আদ্রতা স্বাভাবিকের চেয়ে দশ ভাগ বেড়ে গেছে, ফলে অক্টোবরে রাতের তাপমাত্রা অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি হয়েছে।

নভেম্বরের শেষে শীত শুরু হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এবারের শীতে খুব বেশি শৈতপ্রবাহের সম্ভাবনা কম রয়েছে এবং শীতের স্থায়ীত্বও কম হতে পারে।

সূর্য দক্ষিণ গোলার্ধের দিকে ঝুঁকছে, ফলে দিন ছোট হয়ে রাত দীর্ঘ হচ্ছে। সকালে তাপমাত্রা বাড়ার সাথে সাথে দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত তীব্র গরম অনুভূত হচ্ছে।

রাজধানীর এক রিকশাওয়ালা বলেন, 'এই গরমে আমাদের ইনকাম কম। কিন্তু কম হইলেও তো আমাদের রিকশা চালাইতে হয়।'

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ সময় দিনে স্বাভাবিক গড় তাপমাত্রা ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা, কিন্তু এবার তা ৩৩ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। রাতের স্বাভাবিক তাপমাত্রা ১৮ থেকে ২৪ ডিগ্রি হলেও এবার তা ২০ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।

জ্যেষ্ঠ আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বলেন, 'জলীয় বাষ্প এখনো ৫৫ থেকে ৬৫ ভাগ স্টেশনভেদে ওঠানামা করে। এই বাড়তি জলীয় বাষ্প গরমের অনুভূতিকে বাড়িয়ে দেয়।'

আবহাওয়া অফিস জানিয়েছে, কদিন পর শুরু হবে উত্তুরে বাতাস। অক্টোবরের শেষ দিকে বঙ্গোপসাগরে আরো দুটি লঘু চাপ তৈরি হতে পারে, যার একটি রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে।

বিজ্ঞাপন