রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, আবহাওয়ার পূর্বাভাস

রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, আবহাওয়া শুষ্ক থাকবে।

রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, আবহাওয়ার পূর্বাভাস

সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত রয়েছে, তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আবহাওয়া অধিদপ্তরের আজকের পূর্বাভাস অনুযায়ী, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আজ রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়ার সার্বিক পর্যবেক্ষণে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

ঢাকায় বাতাসের গতি ও দিক উত্তর-উত্তর-পূর্ব দিক থেকে ঘন্টায় ৫ থেকে ১০ কিলোমিটার। সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৫ শতাংশ।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ২১.২ ডিগ্রি সেলসিয়াস।

বিজ্ঞাপন