রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

ডায়াবেটিস প্রতিরোধে জীবনযাত্রার পরিবর্তনের ওপর গুরুত্বারোপ

জেকে লাইফস্টাইল ডায়াবেটিস প্রতিরোধে জীবনযাত্রার পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেছে।

ডায়াবেটিস প্রতিরোধে জীবনযাত্রার পরিবর্তনের ওপর গুরুত্বারোপ

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে টাইপ-২ ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা তৈরিতে বিশেষ উদ্যোগ নিয়েছে জেকে লাইফস্টাইল। ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’ শীর্ষক ক্যাম্পেইনের অংশ হিসেবে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় বক্তব্য দেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ডা. মুহাম্মদ জাহাঙ্গীর কবির। তিনি টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকির কারণ হিসেবে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, শারীরিক নিষ্ক্রিয়তা, অপর্যাপ্ত ঘুম এবং দীর্ঘস্থায়ী মানসিক চাপের বিষয়গুলো তুলে ধরেন।

ডা. জাহাঙ্গীর কবির বলেন, “এসব অভ্যাস পরিবর্তন করে স্বাস্থ্যকর জীবনযাপন গড়ে তোলা ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ।” তিনি জানান, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, রোজা বা অটোফেজি, নিয়মিত শারীরিক পরিশ্রম, পর্যাপ্ত ঘুম এবং মানসিক প্রশান্তি চর্চা—এই পাঁচটি বিষয়কে গুরুত্ব দিয়ে কাজ করছে জেকে লাইফস্টাইল।

মতবিনিময় সভায় প্রতিষ্ঠানটির বিভিন্ন সেবা ও কার্যক্রম সম্পর্কেও জানানো হয়। এর মধ্যে রয়েছে চিকিৎসক, পুষ্টিবিদ ও ফিটনেস ট্রেইনারের বিনামূল্যে পরামর্শ, আধুনিক স্বাস্থ্য পরীক্ষা এবং অর্গানিক ও প্রাকৃতিক খাবারের সরবরাহ।

অনুষ্ঠানে বিভিন্ন জাতীয় গণমাধ্যমের সংবাদকর্মীরা অংশ নেন। ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিশ্বখ্যাত কসমেটিক সার্জন ও অ্যান্টি-এজিং বিশেষজ্ঞ ডা. এ জয়া প্রকাশ। তিনি জেকে লাইফস্টাইলের কার্যক্রমের প্রশংসা করেন এবং সুস্থতা ও তারুণ্য ধরে রাখতে সঠিক জীবনযাপনের গুরুত্ব তুলে ধরেন।

বিশিষ্ট ব্যবসায়ী লুৎফর রহমান বাদলও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি ডা. মুহাম্মদ জাহাঙ্গীর কবির ও জেকে লাইফস্টাইলের কার্যক্রম সম্পর্কে নিজের মতামত প্রকাশ করেন। অনুষ্ঠানে জেকে লাইফস্টাইলের পরামর্শ অনুসরণ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সফল হওয়া কয়েকজন ফলোয়ার তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।

আয়োজকরা জানান, এই ক্যাম্পেইনের মাধ্যমে ডায়াবেটিস সম্পর্কে ভুল ধারণা দূর করা, সঠিক তথ্য প্রচার এবং মানুষকে স্বাস্থ্যকর জীবনযাপনে উদ্বুদ্ধ করাই তাদের লক্ষ্য।

বিজ্ঞাপন